বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মিয়ানমারে পাচারকালে ২২ হাজার ৫০০ কেজি আলুসহ আটক ১০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬



চট্টগ্রামে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় বিপুল পরিমাণ আলুসহ ১০ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার (২৯ মার্চ) সকালে চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি বিকেলে নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২২ হাজার ৫০০ কেজি আলু জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া বোট থেকে ২৩০ লিটার ডিজেল এবং পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটটিও জব্দ করা হয়েছে।

অভিযানকালে বোটে থাকা ১০ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সংস্থাটি আরও জানায়, সীমান্ত এলাকায় পাচার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর