শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
পরকীয়ার জেরে শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেফতার ৩ সলঙ্গায় জাফর আলী মেমোরিয়াল স্কুলে নজরুল বর্ষ উদযাপন সলঙ্গায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মতবিনিময় ও আলোচনা সভা উল্লাপাড়ায় নিখোঁজের ৪ ঘন্টা পর পুকুরে মিললো শিশুর মরদেহ শেরপুরে গুড লাইফ ফিটনেস সেন্টার এর ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ঐনোয়াখালীর নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের সাবেক শীর্ষ নেতা ও চেয়ারম্যান গ্রেফতার কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রানার প্রস্তুতি সভা অনুষ্ঠিত সলঙ্গায় নিখোঁজের পর পুকুরে মিলল শিশু হাজেরার মরদেহ সবুজবাগে যুবলীগ নেতা গ্রেফতার রোডক্র্যাশরোধে কার্যকর আইন ও সেইফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়নের আহ্বান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে পানির ট্যাংকি থেকে বিপুল পরিমান তেল জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক: / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬


সিরাজগঞ্জ জেলা পুলিশ উল্লাপাড়া ও রায়গঞ্জে পৃথক অভিযান চালিয়ে পানির ট্যাংকি ও একটি দোকান থেকে ২১শ লিটার ডিজেল জব্দ করেছে। এ ঘটনায় অবৈধ কারবারী দুই জনকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে উল্লাপাড়া উপজেলা সলঙ্গার চড়িয়া এলাকায় মহাসড়কের পাশে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ ও রায়গঞ্জের চান্দাইকোনায় তেলের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো- শাহজাদপুর উপজেলার শাহাদত হোসেন ও রায়গঞ্জ উপজেলার খিরিতলা গ্রামের প্রকাশ কুমার মাহাতো।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান জানন গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়ার চড়িয়া এলাকায় মহাসড়কের পাশে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের তেলের অভিযান চালানো হয়। এসময় দোকানে অবৈধভাবে মজুদ রাখা ১ হাজার লিটার ডিজেল জব্দসহ শাহাদত হোসেনকে আটক করা হয়। আটক শাহাদত দোকানের ভিতর অবৈধভাবে মিনি পাম্প বসিয়ে তেল বিক্রি করছিল। এছাড়াও পুলিশের আরেকটি টিম রায়গঞ্জের একটি তেলের দোকানে

মিনি পাম্প বসবসিয়ে তেল মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে ১ হাজার লিটার ডিজেল জব্দ করেছি। একই ভাবে রায়গঞ্জের চান্দাইকোনা এলাকায় দুটি পানির ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা ১১ শ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। দুই স্থান থেকে দুজন কে আটক করা হয়েছে। দুটি স্থানেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এসম সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আহসানুল ইসলাম এবং সলঙ্গা থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম উপস্থিত ছিলেন।








আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর