মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ইটের ভাটায় হারিয়ে যাওয়া বর্ণমালা: এক কিশোরের চোখে শৈশবের ছেঁড়া পাতা মসজিদে চেয়ার ও সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা চৌহালীতে যমুনায় ভাঙন, হুমকিতে স্কুল ও ঘরবাড়ি বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সততা ও নিষ্ঠার দৃষ্টান্ত: রায়গঞ্জ শিক্ষক সমিতির সচিব মো. শামীম হোসেন তালুকদার

পারভেজ সরকার, নিজস্ব প্রতিবেদক: / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলীর মাধ্যমে রায়গঞ্জ শিক্ষক সমিতিতে প্রশংসনীয় ভূমিকা রেখে গেলেন সমিতির সচিব মো. শামীম হোসেন তালুকদার। টানা তিন বছর শিক্ষক সমিতির কার্যক্রম পরিচালনা করে তিনি উপজেলার শিক্ষক সমাজের মন জয় করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় শিক্ষকরা জানান, দায়িত্ব পালনকালে তিনি সব সময় শিক্ষকদের খোঁজখবর রাখতেন এবং যে কোনো সমস্যায় পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। সংগঠন পরিচালনায় তার মধ্যে কখনও বিরক্তি বা অহংকারের ছাপ দেখা যায়নি। বরং সহজ-সরল আচরণ এবং হাসিমুখে সবার সঙ্গে চলাফেরা করতেন তিনি।

শিক্ষক সমাজের একাধিক সদস্য বলেন, শিক্ষক সমিতির বিভিন্ন কার্যক্রমে তিনি আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। এতে সমিতির কার্যক্রম আরও গতিশীল হয়েছে এবং শিক্ষকদের মধ্যে ঐক্য তৈরি হয়েছে।

জানা যায়, মো. শামীম হোসেন তালুকদারের পরিবারে শিক্ষকতার ঐতিহ্য রয়েছে। তার পাঁচ ভাই শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। এছাড়া তার পিতা একজন শিক্ষক ছিলেন।

মো. শামীম হোসেন তালুকদার সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বৈদ্যধলডোব গ্রামে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১ নভেম্বর ১৯৯৩ সাল থেকে হাতেম হাসিল ভাতহাড়িয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন।

স্থানীয় শিক্ষক সমাজ মনে করছেন, সততা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে তিনি শিক্ষক সমিতিতে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর