শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
পরকীয়ার জেরে শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেফতার ৩ সলঙ্গায় জাফর আলী মেমোরিয়াল স্কুলে নজরুল বর্ষ উদযাপন সলঙ্গায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মতবিনিময় ও আলোচনা সভা উল্লাপাড়ায় নিখোঁজের ৪ ঘন্টা পর পুকুরে মিললো শিশুর মরদেহ শেরপুরে গুড লাইফ ফিটনেস সেন্টার এর ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ঐনোয়াখালীর নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের সাবেক শীর্ষ নেতা ও চেয়ারম্যান গ্রেফতার কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রানার প্রস্তুতি সভা অনুষ্ঠিত সলঙ্গায় নিখোঁজের পর পুকুরে মিলল শিশু হাজেরার মরদেহ সবুজবাগে যুবলীগ নেতা গ্রেফতার রোডক্র্যাশরোধে কার্যকর আইন ও সেইফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়নের আহ্বান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে গভীর রাতে অভিযান চালিয়ে ১৭২৮ লিটার তেল জব্দ : ১০ হাজার টাকা জরিমানা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬


সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাদহ সড়কের পাশে দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১৭২৮ লিটার তেল জব্দ করেছে। এ সময় দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাত তিনটার দিকে রৌহাদহ সড়কের পাশে তেলের দোকানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত তিনটার দিকে রৌহা গ্রামের সড়কের শাহা আলমের অবৈধ তেলের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের ভিতর অবৈধভাবে মজুর রাখা ৫টি ড্রামে ১০৩২ লিটার ডিজেল ও ৪টি ড্রামে ৬৯৬ লিটার পেট্টোল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে দোকান মালিক শাহা আলম ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সকালে জব্দকৃত তেল শহরের পার্ক ফিলিং স্টেশনে ন্যায্যমুল্যে বিক্রি করা হয়েছে।





আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর