শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
পরকীয়ার জেরে শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেফতার ৩ সলঙ্গায় জাফর আলী মেমোরিয়াল স্কুলে নজরুল বর্ষ উদযাপন সলঙ্গায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মতবিনিময় ও আলোচনা সভা উল্লাপাড়ায় নিখোঁজের ৪ ঘন্টা পর পুকুরে মিললো শিশুর মরদেহ শেরপুরে গুড লাইফ ফিটনেস সেন্টার এর ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ঐনোয়াখালীর নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের সাবেক শীর্ষ নেতা ও চেয়ারম্যান গ্রেফতার কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রানার প্রস্তুতি সভা অনুষ্ঠিত সলঙ্গায় নিখোঁজের পর পুকুরে মিলল শিশু হাজেরার মরদেহ সবুজবাগে যুবলীগ নেতা গ্রেফতার রোডক্র্যাশরোধে কার্যকর আইন ও সেইফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়নের আহ্বান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এপ্রিলে জ্বালানির কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

অনলাইন ডেস্ক / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

দেশে জ্বালানি সংকট নেই এবং চলতি এপ্রিল মাসে সরবরাহ পরিস্থিতি পুরোপুরি নিরাপদ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেন, ‘এখন পর্যন্ত দেশে মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার অবৈধ জ্বালানি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে কৃষকদের জন্য ডিজেল সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ইরান হরমুজ প্রণালি দিয়ে ৬টি জাহাজ ছেড়েছে। তার মধ্যে একটি অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে। জাহাজটি দেশে আসলে ইস্টার্ন রিফাইনারিতে কোনো সংকট থাকবে না।

এর আগে, গতকাল বুধবার তিনি জানান, বর্তমানে দেশে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। দেশে ডিজেলের মজুত রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন। নিয়মিত আমদানির মাধ্যমে সরবরাহ স্বাভাবিক রাখা হচ্ছে। আসন্ন হজ মৌসুম বিবেচনায় রেখে জেট ফুয়েলের মজুত নিয়েও পরিকল্পনা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর