শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ
স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ ইমামের সামাজিক মর্যাদা ও দায়িত্ব বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ নবনিযুক্ত ১৪ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক যারা দিনে একবার তেল নিতেন, তারা ৫ বার নিচ্ছেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আকাশপথের শ্রেষ্ঠত্বের অবসান, ইরানি আঘাতে তছনছ পেন্টাগন? হাম প্রতিরোধে রাজশাহীতে বিশেষ কর্মসূচি, টিকা দেবে রাসিক হাম মোকাবিলায় প্রস্তুত রাজশাহী, বললেন রাসিক প্রশাসক বিশ্বকাপ জিতবে কোন দল, জানাল সুপারকম্পিউটার কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, তদন্ত ও সহায়তার নির্দেশ শিশুদের টিকাদান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আহ্বান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কুড়িগ্রামে কারিগরি শিক্ষার উন্নয়নে জব ফেয়ার ও সেমিনারের আয়োজন

কুড়িগ্রাম প্রতিনিধি: / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬





কারিগরি শিক্ষার উন্নয়ন ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে এবং ASSET প্রকল্পের সহযোগিতায় ৫ এপ্রিল ২০২৬, রবিবার এ আয়োজন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, “কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ, বেকারত্ব মুক্ত সমৃদ্ধ জীবন” শীর্ষক এই সেমিনার ও জব ফেয়ার একই দিনে কলেজের কনফারেন্স রুমে রবিবার সকাল ১০ ঘটিকা হতে দিনব্যাপী চাকুরীর মেলা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয়, রংপুর বিভাগের পরিচালক (উপসচিব) খন্দকার মো. নাহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. তাজুল ইসলাম এবং বিসিক, কুড়িগ্রামের উপ-ব্যবস্থাপক শাহ মো. জোনায়েদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মিজানুল হক।

আয়োজক সূত্রে জানা যায়, এ জব ফেয়ারে প্রায় ১০টি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এবং সরাসরি চাকরির সুযোগ প্রদান করা হবে। এছাড়াও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ইন্ডাস্ট্রিয়াল সংযোগ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হবে।

আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য পূর্ব নিবন্ধনের ব্যবস্থাও রাখা হয়েছে। নির্ধারিত QR কোড বা অনলাইন লিংকের মাধ্যমে নিবন্ধন করা যাবে বলে জানানো হয়েছে। এছাড়াও আয়োজকরা জানান, কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং শিল্প প্রতিষ্ঠানের সাথে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর