রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ
এনায়েতপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা বিমানবন্দরে আনসার সদস্যের সততা, হারানো মানিব্যাগ ফিরে পেলেন যাত্রী কলেজগেটে আ.লীগের মিছিল, আটক ১০ আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী: ‘যদি কেউ ঝুঁকি তৈরি করতে চাই, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে’: র‍্যাব তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান– সমাজকল্যাণ মন্ত্রীর পাথরঘাটায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের মতবিনিময় সভা এনায়েতপুরের ১০ দিন ধরে নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধন যমুনার তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা জয়পুরহাটে মাদক সেবনের দায়ে বিএনপি নেতাকে অব্যাহতি নওগাঁয় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, শোকজ করল কর্তৃপক্ষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

৪২ হাজার ৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার, জরিমানা ৪,৩৪,৬৫০

নিজস্ব প্রতিবেদক: / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সারাদেশে পরিচালিত অভিযানে ৪২ হাজার ৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে এবং সর্বমোট হয়েছে চার লাখ ৩৪ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে। এসব ঘটনায় দুই জনকে ১৪ দিন কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

এতে বলা হয়, অবৈধভাবে মজুদ জ্বালানি তেল উদ্ধারে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত অভিযান পরিচালনা করছেন।

শনিবার (৪ এপ্রিল) ৩৩৩টি অভিযানে ১০৭টি মামলা দেয়া হয়। একইসাথে সর্বমোট চার লাখ ৩৪ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয় এবং দুই জনকে ১৪ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে শনিবার (৪ এপ্রিল) পর্যন্ত অবৈধভাবে মজুদকৃত ৪১ হাজার ৭০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এছাড়াও এক হাজার ১০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে।


অভিযানে সর্বমোট ৪২ হাজার ৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর