রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
এনায়েতপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা বিমানবন্দরে আনসার সদস্যের সততা, হারানো মানিব্যাগ ফিরে পেলেন যাত্রী কলেজগেটে আ.লীগের মিছিল, আটক ১০ আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী: ‘যদি কেউ ঝুঁকি তৈরি করতে চাই, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে’: র‍্যাব তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান– সমাজকল্যাণ মন্ত্রীর পাথরঘাটায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের মতবিনিময় সভা এনায়েতপুরের ১০ দিন ধরে নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধন যমুনার তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা জয়পুরহাটে মাদক সেবনের দায়ে বিএনপি নেতাকে অব্যাহতি নওগাঁয় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, শোকজ করল কর্তৃপক্ষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিকেএসপিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রথম পরিদর্শন, প্রশিক্ষণ দেখে রোমাঞ্চিত

প্রতিবেদকের নাম / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬



যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রথমবারের মতো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করেছেন। আজ রবিবার (৫ এপ্রিল) সাভারে অবস্থিত বিকেএসপি প্রাঙ্গণে পৌঁছালে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ তাঁকে স্বাগত জানান।

পরিদর্শনের শুরুতে বিকেএসপির মহাপরিচালক প্রতিমন্ত্রীকে প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম, প্রশিক্ষণ পদ্ধতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। পরে প্রতিমন্ত্রী জিমন্যাসিয়ামে প্রশিক্ষণার্থীদের শারীরিক কসরত প্রদর্শন এবং বিকেএসপির অধীনে পরিচালিত ২১টি খেলাধুলার বিভিন্ন গেম ডিসপ্লে উপভোগ করেন।

এ সময় প্রতিমন্ত্রী তাঁর বিকেএসপিতে কাটানো অতীত সময়ের স্মৃতিচারণ করে বলেন, একসময় তিনিও বিকেএসপিতে প্রশিক্ষণ নিয়েছেন এবং নিয়মিত ফুটবল খেলেছেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন বলেও উল্লেখ করেন। প্রশিক্ষণার্থীদের পরিবেশনা দেখে তিনি রোমাঞ্চিত হয়েছেন বলে জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন পদকজয়ী ১২৯ জন খেলোয়াড়কে ইতিমধ্যে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য খেলোয়াড়দেরও এই সুবিধার আওতায় আনা হবে।

তিনি আরও জানান, তৃণমূল পর্যায়ে খেলাধুলা বিস্তারে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি শুরু করা হচ্ছে। আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে এই কর্মসূচি সারাদেশে একযোগে চালু হবে। এ কর্মসূচি থেকে বাছাইকৃত খেলোয়াড়দের বিকেএসপিতে এনে খেলাধুলার পাশাপাশি পড়াশোনার জন্য বৃত্তি দেওয়া হবে।

পরিদর্শনের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী বিকেএসপির বিভিন্ন ক্রীড়া ভেন্যু ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি তাদের খোঁজখবর নেন এবং অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। এ সময় প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর