বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ ‘ধুরন্ধর’ সিনেমায় কি আদৌ কোনো গল্প আছে, প্রশ্ন বলিউড নির্মাতার খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন-এভারলাস্টের সমঝোতা আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি দিল বিসিবি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ রেকর্ড বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: / ১৮৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৬৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের সর্বোচ্চ জেলার তাড়াশ উপজেলায় ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যা বর্তমানে দেশের মধ্যে সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে।

তাড়াশ উপজেলা আবহাওয়া অধিদপ্তরের উপ-সহকারী মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার (৩১ অক্টোবর ) রাত ৯টা থেকে বিজলিসহ বৃষ্টিপাত শুরু হয়। রাত দেড়টার দিকে আকাশে বেশ কয়েকটি তীব্র বিজলি চমক দেখা যায়। এসময় মাঝে মাঝে শোনা যায় বজ্রপাতের বিকট শব্দ। প্রথমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি দিয়ে শুরু হলেও পরে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। অতিভারী বর্ষণের কারণে তাড়াশে জলাবদ্ধতার সৃষ্টি হতে পাড়ে।

এদিকে স্থানীয়রা জানান, বজ্রপাতের শব্দে ঘরেঘরে ঘুম থেকে জেগে উঠেছেন অনেকেই। এছাড়া উপজেলার ৮টি ইউনিয়নে রাত থেকে আজ দুপুর পর্যন্ত বিদ্যুৎ নেই।

তাড়াশ উপজেলা কৃষি অফিসার শর্মিষ্ঠা সেন গুপ্তা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য এসও’দের কে মাঠ পযার্য়ে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর