বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ
মহেশখালীর সোনাদিয়া চরে কোস্ট গার্ডের সাহসী অভিযানে নিউজিল্যান্ডের পর্যটক পরিবার রক্ষা কোস্ট গার্ডের সমন্বয় সভা: সুন্দরবন ও উপকূলীয় নৌপথে নিরাপত্তা জোরদার বগুড়ার শেরপুরে পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক দখল। থানায় অভিযোগ শেরপুরে শাহনাজ সিরাজ স্কুল এন্ড কলেজে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ চিংড়িসহ মাছ উদ্ধার, ৪০৩ জন আটক ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধে র‍্যাবের অভিযান,জরিমানা ৬.২০ লাখ টাকা অনিরাপদ প্লাস্টিকের হেলমেট বর্জনে গুলশান ট্রাফিক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ রাজশাহীতে যৌন হয়রানির অভিযোগে মাছরাঙ্গা টিভির স্টাফ রিপোর্টার রাব্বানী বরখাস্ত নবম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই আবারও শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১ সিংড়ায় তিশিঘালী মাজারে চুরি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কোস্ট গার্ডের সমন্বয় সভা: সুন্দরবন ও উপকূলীয় নৌপথে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬



দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় নৌপথ ও সুন্দরবনের সার্বিক নিরাপত্তা জোরদারকল্পে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সকাল ১১টায় মোংলা বেসে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ নৌবাহিনী, জেলা প্রশাসন-বাগেরহাট, পুলিশ, র‌্যাব, নৌ পুলিশ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বন বিভাগ, নৌ পরিবহন অধিদপ্তর, লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন, ট্যুর ও রিসোর্ট অপারেটর অ্যাসোসিয়েশনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সুন্দরবনের দস্যুতা দমন, সীমান্তবর্তী নদীপথে অবৈধ অস্ত্র অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধ, টুরিস্ট জাহাজ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, রিসোর্টে ডাকাতি ও অপহরণ রোধ এবং বন্যপ্রাণী সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

এছাড়া বহিঃনোঙ্গরে চুরি ও ডাকাতি প্রতিরোধ, ওয়াচম্যান মোতায়েন, ফিশিং ট্রলারের মাধ্যমে চোরাচালান প্রতিরোধ, সমুদ্রে ৫৮ দিনের ফিশিং ব্যান বাস্তবায়ন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নৌ-রুটে চলাচলরত লাইটার ও কোস্টার জাহাজের নিরাপত্তা জোরদার এবং নোঙ্গর অবস্থায় আলোর ব্যবস্থা নিশ্চিতকরণের বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, দস্যুতা দমন ও সকল প্রকার অপরাধ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর