রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সীমান্তবর্তী থেকে গাঁজা এনে ঢাকায় বিক্রি করতেন কামরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬


মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় থেকে ৩ লাখ টাকা মূল্যের ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০,সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্প।

গ্রেফতারকৃত হলো,কামরুজ্জামান (৪১)। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল ) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযানটি পরিচালনা করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১০,সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন।

তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদিন সিরাজদিখান থানাধীন নিমতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে আনুমানিক ১০ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়,গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।


উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর করতে থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর