শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
টানা বৃষ্টির মধ্যেও শুরু আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচের সিপাহি নিয়োগের বাছাই যুক্তরাষ্ট্রের বিশেষ ফ্লাইটে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২ কেরাণীগঞ্জে প্রেমের দ্বন্দ্বে কিশোরীকে গলা কেটে হত্যা, গ্রেফতার ১ পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ড্রেজারসহ ৫ বালু উত্তোলনকারী আটক নাটোরে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিদ্যুত, খনিজ ও জ্বালানী মন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে সন্ত্রাসী ইন্নার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল চৌহালীতে ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নতুন ছবির জন্য ২৫ কেজির বেশি ওজন বাড়াচ্ছেন ভিকি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে দুলাল হোসেন খানের মতবিনিময়

পারভেজ সরকার, নিজস্ব প্রতিবেদক: / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
oplus_2097152

সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ দুলাল হোসেন খান।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় প্রেসক্লাবের ধানগড়া স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

প্রেসক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুলাল হোসেন খান।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন এবং উপজেলা যুবদলের সহ-সভাপতি লেলিন হোসেন খান, ব্রহ্মগাছা ইউনিয়ন যুব দলের আহবায়ক মো. জহুরুল ইসলাম লিটন প্রমুখ।

সভায় দুলাল হোসেন খান বলেন, তিনি সবসময় জনগণের কল্যাণে কাজ করেছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে চান। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ—তাদের মাধ্যমে জনগণের বাস্তব চিত্র তুলে ধরা সম্ভব। এজন্য উন্নয়নমূলক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। নির্বাচিত হলে উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলেও তিনি জানান।

সভায় প্রেসক্লাবের সাংবাদিকেরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক সংবাদের রায়গঞ্জ প্রতিনিধি ড. গোলাম মোস্তফা। সভা শেষে উপজেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর