কাজিপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
/ ৩
বার দেখা হয়েছে
আপডেট :
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
শেয়ার করুন
কাজিপুরে এডিপি ফান্ডের অর্থায়নে কাজিপুর উপজেলার নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, টেকনিক্যাল ও ভোকেশনালসহ ১৩টি সরকারি মডেল স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১১ এপ্রিল দুপুরে উপজেলা প্রশাসন কাজিপুর ও এলজিইডির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১( কাজিপুর)সংসদ সদস্য সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী এ, কে, এম হেদায়েত উল্লাহ, থানা অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান। যুব উন্নয়ন অফিসার জুলফিকার আলম এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, একাডেমি সুপারভাইজার আতিকুর রহমান, চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক ওহেদুজ্জামান মিনু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী । উপজেলার ৯১টি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও ক্রিকেট খেলার সামগ্রী বিতরণ করেন অতিথি বৃন্দ