রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা তৃষ্ণার্ত বাইকারদের মাঝে বিনামূল্যে পানি বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬


বগুড়ার শেরপুরে জ্বালানি সংকটে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ক্লান্ত ও তৃষ্ণার্ত বাইকারদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ করেছে সুজুকি বাইকের শোরুম ‘আল মদিনা বাইক সেন্টার’। শনিবার দুপুরে মির্জাপুর ফিলিং স্টেশেনে তেল দেওয়া হয়েছে।

এ সময় তীব্র রোদ ও গরমে ডিহাইড্রেশনের ঝুঁকি কমাতে মানবিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নেওয়া হয়। লাইন দাঁড়িয়ে থাকা কয়েকশ বাইকারের হাতে হাফ লিটারের পানির বোতল তুলে দেন সুজুকি বাংলাদেশের বগুড়া টেরিটরি সার্ভিস ম্যানেজার রাকেশ চন্দ্র ঘোষ এবং আল মদিনা বাইক সেন্টারের স্বত্বাধিকারী কে এম নাছের, ডা. স্বপন।

শোরুম কর্তৃপক্ষ জানায়, ব্যবসার ঊর্ধ্বে থেকে মানুষের সেবায় এই ক্ষুদ্র প্রয়াস। তীব্র গরমে এক চিলতে স্বস্তি পেতেই তাদের এই পানি বিতরণ কর্মসূচি। এমন মানবিক উদ্যোগ স্থানীয় বাইকার ও সাধারণ মহলে বেশ প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর