রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হামলার ক্ষতি কাটিয়ে এক-দুই মাসেই জ্বালানি সক্ষমতা ফেরাতে চায় ইরান

নিজস্ব প্রতিবেদকঃ / ২০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ইসরায়েলি ও মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে ইরান। দেশটি আগামী এক থেকে দুই মাসের মধ্যে জ্বালানি খাতের কার্যক্রম আবারও সচল করার লক্ষ্য নির্ধারণ করেছে।

ইরানের তেল মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হামলার আগে যে সক্ষমতা ছিল, তার অন্তত ৭০ থেকে ৮০ শতাংশ পুনরুদ্ধারের আশা করা হচ্ছে। উপ-তেলমন্ত্রী মোহাম্মদ সাদেক আজিমিনিফার জানিয়েছেন, ইতোমধ্যে মেরামত কাজ শুরু হয়েছে এবং ধাপে ধাপে উৎপাদন স্বাভাবিক করা হবে।

 

তিনি আরও জানান, লাওয়ান তেল শোধনাগারের একটি অংশ আগামী ১০ দিনের মধ্যেই চালু হতে পারে। বাকি ইউনিটগুলো পর্যায়ক্রমে উৎপাদনে ফিরবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

হামলার বড় ধরনের ক্ষতির পরও দ্রুত পুনরুদ্ধারের এই উদ্যোগকে জ্বালানি খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর