সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ
পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল : আইজিপি চট্টগ্রামের খাতুনগঞ্জে কৃত্রিম সংকট রুখতে কোস্ট গার্ডের যৌথ অভিযান, জরিমানা রামেক হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কাজিপুরে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৪৮৪২ জন শিক্ষার্থী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি : প্রধানমন্ত্রী একাধিক চেক ডিজঅনার মামলায় আত্মসমর্পণ শেষে জামিনে মুক্ত আদম তমিজি তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬০ শাহজালালে আধুনিক এয়ার ট্রাফিক সেন্টার চালু: আকাশপথে বাড়বে নিরাপত্তা ও দক্ষতা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৪৮৪২ জন শিক্ষার্থী

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

চলতি বছরের এসএসসি/দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২১এপ্রিল থেকে। প্রচলিতভাবে সকাল ১০টায় পাবলিক পরীক্ষা শুরু হবে। এবারের এসএসসি ও সমমানে প্রতিটি বিষয়ে পুরো সিলেবাসে পূর্ন নম্বরে পরীক্ষা হবে। কাজিপুর মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় কাজিপুরে ১০ টি পক্ষান্তরে( ১১) টি কেন্দ্রে  ৪৮৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। এদের মধ্যে সাধারণ বোর্ডের অধীনে ৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৪৩৫৬ জন শিক্ষার্থী।এর মধ্যে ছাত্র ২২৭১, ছাত্রী ২০৮৫ জন। আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ১টি কেন্দ্রে অংশ দিচ্ছে ২৮১ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৬৬, ছাত্রী ১১৫ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষা দিচ্ছে ৪৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩৮০, ছাত্রী ১০৪ জন।
সাধারণ বোর্ডের অধীনে ৭টি কেন্দ্রে কাজিপুর আর ডি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২৬৮ জন, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭১২ জন, কাজিপুর এ এম ইউ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৩৭জন, নাটুয়াপাড়া কে বি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৯০ জন, খাসশুড়িবেড় উচ্চ বিদ্যালয় ৪২১ জন, চরগিরিস ইউনিয়ন এম মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫২৮জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা অংশ নিচ্ছে । আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ১টি কেন্দ্রে চরসিংড়াবাড়ি-সিংড়াবাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২৮১ জন দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। কারিগরি শিক্ষা বোর্ডর অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৪টি কেন্দ্রে; মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০৯ জন, কাজিপুর থানা সদর বি এম স্কুল অ্যান্ড  কলেজ কেন্দ্রে ৯৭ জন, মুক্তিযোদ্ধা কারিগরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২০ জন এবং আনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইন্সটিটিউট কেন্দ্রে ১৫৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে । গতবারের তুলনায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী  কমেছে । উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরীক্ষা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান  বলেন, এবারের এসএসসি পরীক্ষা সম্পূর্ণ নকল মুক্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে থাকবে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা,  আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং সার্বিক ব্যবস্থা। সরকারি প্রজ্ঞাপন ও জেলা প্রশাসনের দিক নির্দেশনা অনুযায়ী পরীক্ষা গ্রহণে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন এবং কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর