সদ্য শুরু হওয়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের শুভ কামনায় ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ১৪নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে শহরের মালসাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের হাতে পরীক্ষার সরংঞ্জাম তুলে দেওয়া হয়। মাহফিলে অর্ধশতাধিক এসএসসি পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আয়োজিত সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সদস্য মুন্সি মোহাইমেন তামিম।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম তোতা, পৌর কৃষক দলের সভাপতি রেজাউল করিম, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হাসান, সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুয়েল রানা, ছাত্রনেতা লিসান আহমেদ শিপু, মজনু সেখ ও মালসাপাড়া কবরস্থান মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কুদ্দুসসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ছাত্রনেতা মুন্সি মোহাইমেন তামিম পরীক্ষার্থী উদ্দ্যেশে বলেন, তোমরা মাধ্যমিকের যে যুদ্ধে প্রবেশ করছো, সেখানে শুধু পড়াশুনা নয়, নিজেকে গড়ে তোলার লড়াই করতে হবে। এই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তোমাদের মধ্যেই লুকিয়ে রয়েছে। মনে রেখো শিক্ষাই একমাত্র অস্ত্র যা সমাজ, দেশ ও জাতিকে পরিবর্তন করতে পারে। তাই পরীক্ষার হলে শান্ত থেকে প্রশ্নকে ভয় নয় চ্যালেঞ্জ হিসেবে নিয়ে জয়ী হতে হবে। সর্বোপরি আল্লাহুর উপর ভরসা রেখো। দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ।