মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
গোপালগঞ্জে ৩ অবৈধ ইট ভাটা বন্ধ করল পরিবেশ অধিদফতর মানবিক বিবেচনায় সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের দোয়া মাহফিল বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর এবং তির বৃদ্ধের ঘটনায় গ্রেফতার- ২ কাজিপুর পৌরসভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন  চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যু নওগাঁয় নিয়ামতপুরে ৪ খুনের ঘটনায় সন্দেহভাজন ভাগনেসহ ৩ জন আটক কামারখন্দ প্রেসক্লাবে নির্বাচন বিজয়ের পথে সভাপতি রাজ্জাক রাজ, সম্পাদক রাইসুল ইসলাম রিপন  মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার সিরাজগঞ্জে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সাথে কামারখন্দবাসীর মতবিনিময় সভা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুর পৌরসভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সারাদেশের ন্যায় কাজিপুর পৌরসভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
২১এপ্রিল মঙ্গলবার   সকাল ৯.৩০ টায় কাজিপুর উপজেলার আলমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে   এই  উদ্বোধন কর্মসূচি  অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন   কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক খান, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, পৌর সভার সহকারি প্রকৌশলী রফিকুল ইসলাম লিটন, উপজেলা পরিদর্শক ও ভেকসিনেশন সুপার ভাইজার আলহাজ্ব মোঃ আবু তালেব।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাসেল জানান, ৬ মাস থেকে ৫ বছরের নিচে বয়সী সকল শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা হচ্ছে। আগামী  ১০ মে পর্যন্ত এ  ক্যাম্পেইন চলবে। সময়মতো টিকাদান নিশ্চিত করতে পারলে হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।
এ লক্ষ্যে  নির্ধারিত তারিখ অনুযায়ী নিকটবর্তী টিকাদান কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা প্রদান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান।অধিকাংশ ক্ষেত্রে কমিউনিটিতে টিকাদান কার্যক্রম চলবে, পাশাপাশি  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কেন্দ্রে টিকা প্রদান করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত শিশুদের বিদ্যমান স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রে টিকা প্রদান করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বাদ পড়া ছাত্র-ছাত্রী নিকটবর্তী যেকোনো স্থায়ী বা অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবে। টিকা গ্রহণকারী সব শিশু ও ছাত্র-ছাত্রী   অ্যাপ থেকে টিকার সনদ ডাউনলোড করতে পারবেন।”উল্লেখ, কাজিপুর  পৌরসভার ৭২ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কার্যক্রম চলবে।এ বছর পৌরসভার ৯১৯ জন  শিশুকে লক্ষমাত্রা হিসেবে নির্ধারন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর