বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
উল্লাপাড়ায় পাষন্ড স্বামী কর্তৃকগৃহবধুকে হত্যার অভিযোগ অহংকার কোরো না ইবাদত নিয়ে জাতীয়তাবাদী ক্রীড়া দল সিরাজগঞ্জের আহ্বায়ক ফ্রুট, সদস্য সচিব আলীম সিরাজগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি পালন ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ঢাকা জেলার নতুন ডিসি ফরিদা খানম, তাকে নিয়ে পুরোনো অভিযোগ ফের আলোচনায় চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক টিডিএসে জনতার প্রধানমন্ত্রী: সবার আগে বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জিয়ানগরে আরও ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় পাষন্ড স্বামী কর্তৃকগৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাষন্ড স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৯টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের মাহমুদ গ্রামে।

জানাযায়,ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বাগুয়ান গ্রামের রতন এর মেয়ে রত্না খাতুন(২০)’র বিয়ে হয় পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের মাহমুদ গ্রামের কাওসার আলীর সাথে। বিয়ের পর থেকে নানা অজুহাতে ওই গৃহবধূকে নির্যাতন করে আসছিল স্বামী কাওছার। একপর্যায়ে বুধবার (২২ এপ্রিল) স্বামী কাওছার গৃহবধূর বাবাকে ফোন করে বলে আপনার মেয়েকে নিয়ে না গেলে কিন্তু মেরে ফেলে দেব। এরই একপর্যায়ে বুধবার রাত ৯টার দিকে তাকে হত্যা করে ঘরের ধর্নার সাথে ঝুলিয়ে রাখে পাষন্ড স্বামী। মেয়ের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের টাকা দাবি করে আসছিল স্বামীর পরিবার। টাকা না পেয়ে বিভিন্ন সময় রত্নাকে শারীরিক নির্যাতন করা হতো। ঘটনার পর থেকেই স্বামীর পরিবারের সদস্যরা রাতেই বাড়ীর গবাদী প্রাণীসহ অন্যান্য মামালাল অন্যত্র স্থানান্তর করে পলাতক রয়েছে।


এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রুপকর জানান, ঘটনাটি আমাদের জানা নেই, তবে এমন ঘটনা ঘটলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে হত্যার ঘটনাটি যেন ধামাচাপা দিতে না পারে সে বিষয়ে ন্যায় বিচার দাবি করেছেন গৃহবধূ রত্নার পরিবার। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর