বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘অপরাধ দমনে রাজধানীতে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপন করা হবে’ কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  খানসামায় বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা চারা রোপণ কার্যক্রম উদ্বোধন জয়পুরহাটে পুকুরে ডুবে দুই ভাই এর মৃত্যু সিরাজগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ৪ জনকে কারাদণ্ড, ড্রাম ট্রাক জব্দ ভুমি সেবায় হয়রানি ও অনিয়মরোধে হোয়াটসঅ্যাপ লাইন উদ্বোধন সিরাজগঞ্জে ২ হাজার ৪২০ লিটার পেট্টোল জব্দ, অর্থদণ্ড
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ৪ জনকে কারাদণ্ড, ড্রাম ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কৃষি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি ও পরিবহনের অভিযোগে চারজনকে ২৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া জব্দ করা হয়েছে চারটি ড্রাম ট্রাক।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার শোলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তা হলো- নাটোরের সিংড়া উপজেলার জয়নাল আবেদিনের ছেলে রাকিব হোসেন (২১), গুরুদাসপুর উপজেলার মহরম আলীর ছেলে ইসহাক আলী (২৪), বড়াইগ্রাম উপজেলার সজিব সরকারের ছেলে মেহেদি হাসান (২৪) এবং একই উপজেলার রজব আলীর ছেলে তামজিদ হোসেন (২৫)।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহম্মেদ খান জানান, অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি ও পরিবহনের অভিযোগে চারটি ড্রাম ট্রাকসহ চালকদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক চারজনকে এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা ও ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। তবে জরিমানার টাকা জমা দিতে না পারায় প্রত্যেককে আরও ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি। দণ্ডপ্রাপ্তদের তাড়াশ থানা পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং জব্দ করা ড্রাম ট্রাকগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর