কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
/ ১১
বার দেখা হয়েছে
আপডেট :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
শেয়ার করুন
কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠান সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৩ এপ্রিল ইসলামিক ফাউন্ডেশন কাজিপুর এর উদ্যোগে উপজেলা মডেল মসজিদ হলরুমে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন ইসলামি ফাউন্ডেশন কাজিপুর এর ফিল্ড সুপার ভাইজার মাওলানা মোঃ মাহবুবুল আলম।
দিনব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রে (মেঘাই) এ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদ এর খতিব মুফতি মাওলানা মোঃ আব্দুল গাফফার, উপজেলা ওলামাদলের আহবায়ক মোঃ আবু বকর সিদ্দিক । উপজেলা বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের ছাত্ররা এতে তিনটি গ্রুপে অংশ নেয়। প্রতিযোগিদের মধ্য থেকে নয়জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সহি, শুদ্ধ ও মুখস্থ তিলাওয়াতের দক্ষতা প্রদর্শন করেন।ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।এই প্রতিযোগিতার লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে মেধাবী হাফেজদের খুঁজে বের করা এবং তাদের উৎসাহিত করা।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষের জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম ।এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।পরে অতিথি বৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।