বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘অপরাধ দমনে রাজধানীতে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপন করা হবে’ কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  খানসামায় বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা চারা রোপণ কার্যক্রম উদ্বোধন জয়পুরহাটে পুকুরে ডুবে দুই ভাই এর মৃত্যু সিরাজগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ৪ জনকে কারাদণ্ড, ড্রাম ট্রাক জব্দ ভুমি সেবায় হয়রানি ও অনিয়মরোধে হোয়াটসঅ্যাপ লাইন উদ্বোধন সিরাজগঞ্জে ২ হাজার ৪২০ লিটার পেট্টোল জব্দ, অর্থদণ্ড
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন

নিজস্ব প্রতিবেদকঃ / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জে দ্বিতীয় দিনের মত এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ২০২৬ সালের চলতি এসএসসি পরীক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের মাঝে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন করা হয়।

এসময় শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়, সবুজ কানন স্কুল এন্ড কলেজ ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আগত কয়েক শতাধিক অভিভাবকদের মাঝে প্রচন্ড গরমের কারনে হাতপাখা, বিস্কুট ও ঠান্ডা বোতলজাত পানি বিতরণ করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, চলতি এসএসসি পরীক্ষায় দূর দূরান্ত থেকে পরীক্ষার্থীদের সাথে আগত অভিভাবকরা পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের বাহিরে দীর্ঘ সময় অপেক্ষা করেন। এসময় তাদের বসার জায়গা থাকে না, রোদের মধ্যে এখানে সেখানে দাঁড়িয়ে সময় পার করেন যা কষ্টকর। একারনে তাদের জন্য শহরের প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাহিরে আগত অভিভাবকদের জন্য বসার চেয়ারের ব্যবস্থাসহ প্রচন্ড গরমের কারনে তাদের মাঝে হাতপাখা, বোতলজাত ঠান্ডা পানি ও বিস্কুটের ব্যবস্থা করা হয়েছে। যাতে পরীক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের যেন কোন রকমের কষ্ট না হয়। তবে এ কার্যক্রম পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসাইন সবুজ, সিরাজগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক এসএম জুয়েল রানা, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সোহেল রানা, সরকারী কলেজ ছাত্রদলের সদস্য মনি খাতুন, ছাত্রদলের রাশেদ আহমেদ সাধন, ইভান প্রমূখ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর এধরণের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক শিক্ষার্থী সহ সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর