রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের ১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার,নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেফতার ৩ মুন্সিগঞ্জে লঞ্চে অসুস্থ শিশুকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা উল্লাপাড়ায় ফুটওভার ব্রীজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত এক ট্রেনযাত্রী নিহত তাড়াশে বজ্রপাতে ফসলের মাঠে প্রাণ গেল কৃষকের মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩৮ জন গ্রেফতার একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকা ব্যয়ে ১৪ প্রকল্প অনুমোদন পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকা ব্যয়ে ১৪ প্রকল্প অনুমোদন

অনলাইন ডেস্ক: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়সংবলিত ১৪টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা।

রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ৫টি, সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ৪টি।


সভায় অনুমোদিত ১৪টি প্রকল্প হলো: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প– ‘Expanding Access to Integrated Health Care for the Urban Population” প্রকল্প। অর্থ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প– ‘কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধন)’ প্রকল্প।


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প– ‘পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ (৩য় সংশোধন)’ প্রকল্প। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৪টি প্রকল্প– (১) ‘Resilient Infrastructure for Adaptation & Vulnerability Reduction (RIVER) Project (1st Revision)’ প্রকল্প, (২) ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন পরিচ্ছন্ন কর্মী নিবাস নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্প, (৩) ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত)’ প্রকল্প, (৪) ‘ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ’ প্রকল্প।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ৫টি প্রকল্প– (১) ‘বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ’ প্রকল্প, (২) ‘সীমান্ত সড়ক (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা) নির্মাণ প্রকল্প-২য় পর্যায়’ প্রকল্প, (৩) ‘বৈরাগীরপুল (বরিশাল)-টুমচর-বাউফল (পটুয়াখালী) জেলা মহাসড়ক (জেড-৮৯১০) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (১ম সংশোধিত)’ প্রকল্প, (৪) ‘বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের (এন-৮০৯) বরিশাল (চর কাউয়া) হতে ভোলা (ইলিশা ফেরি ঘাট) হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (১ম সংশোধিত)’ প্রকল্প, (৫) ‘বরিশাল (দিনারেরপুল)-লক্ষ্মী পাশা-দুমকী জেলা মহাসড়কের ১৪তম কিলোমিটারে রাঙ্গামাটি নদীর ওপর গোমা সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্প। ৩, ৪ ও ৫ ক্রমিকের তিনটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হলেও কেন পাঁচ বার মেয়াদ বৃদ্ধি করা হলো তার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

রেলপথ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প– (১) ‘বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্প, (২) ‘মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ (১ম সংশোধন)’ প্রকল্প অনুমোদন করা হয়েছে।

সভায় পরিকল্পনামন্ত্রীর ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত ৩৩টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়।

সেগুলো হলো– ১. কুষ্টিয়া (ত্রিমোহনী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর-৭৪৫) আঞ্চলিক মহাসড়কের ৮১তম কিমি-এ রেলবাজার রেলওয়ে ওভারপাস নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প, ২. আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দরে মহাসড়ককে চার লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ (১ম সংশোধিত), ৩. লেবুখালী-রামপুর-মির্জাগঞ্জ সংযোগ সড়ক নির্মাণ (২য় সংশোধন) প্রকল্প, ৪. ঢাকা মহানগর দায়রা জজ কোর্ট এবং সিএমএম কোর্ট ভবনের আধুনিকায়ন কাজ প্রকল্প, ৫. বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প, ৬. হবিগঞ্জ জেলায় সুতাং নদী পুনরুজ্জীবিতকরণ ও দূষণমুক্তকরণ প্রকল্প, ৭. কুষ্টিয়া জেলার হিসনা ও সাগরখালী নদী পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও সেচ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প, ৮. রাজশাহী ও নাটোর জেলার অন্তর্গত বারনই নদী পুনঃখনন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প, ৯. কক্সবাজার জেলার বাঁশখালী নদী পুনরুজ্জীবিত, দখলমুক্ত ও দূষণমুক্তকরণ, ১০. রংপুর জেলার আলাইকুড়ি নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্প, ১১. মৎস্যচাষ ও মৎস্য খাতে আসিয়ান বাংলাদেশ সহযোগিতা (২য় পর্যায়) প্রকল্প, ১২. পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্প, ১৩. প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর (২য় সংশোধিত) প্রকল্প, ১৪. পথ কুকুরের মাধ্যমে জলাতঙ্ক রোগ বিস্তার রোধ প্রকল্প, ১৫. প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত) প্রকল্প, ১৬. সুগারক্রপসের প্রধান ক্ষতিকর পোকামাকড়ের বায়ো-র‌্যাশনাল দমন ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন ও সক্ষমতা উন্নয়ন প্রকল্প, ১৭. মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ (১ম সংশোধিত) প্রকল্প, ১৮. আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র, মাদারীপুরের সক্ষমতা বৃদ্ধি এবং বৃহত্তর বরিশাল, ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্প, ১৯. বঙ্গবন্ধু-পিয়ারে এলিয়ট ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র (বিপি-এটিসি) স্থাপন এবং বাংলাদেশের কৃষি গবেষণায় সক্ষমতা বৃদ্ধি (১ম সংশোধিত) (সমাপ্তকৃত) প্রকল্প, ২০. বাংলাদেশের নির্বাচিত এলাকায় সমাজভিত্তিক কুচিয়া সংরক্ষণ চাষ উন্নয়ন এবং সাপ্লাই চেইন ব্যবস্থাপনা প্রকল্প, ২১. এফএমডি ও এলএসডি রোগের ভ্যাকসিন উৎপাদন জোরদারকরণ প্রকল্প, ২২. গ্রাম সংগঠনের মাধ্যমে প্রতিবেশ উপযোগী কৃষি প্রযুক্তির সম্প্রসারণ বিষয়ক প্রায়োগিক গবেষণা প্রকল্প, ২৩. জেলা সমবায় কার্যালয় নওগাঁ এর অফিস ভবন নির্মাণ প্রকল্প, ২৪. নভোথিয়েটার রংপুর স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প, ২৫. আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১০টি) (২য় সংশোধিত) প্রকল্প, ২৬. টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকার ২য় পর্যায়) (২য় সংশোধিত) প্রকল্প, ২৭. ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (১ম সংশোধিত), ২৮. বাপবিবোর বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ) (বিশেষ সংশোধিত) (১ম সংশোধিত) প্রকল্প, ২৯. ডিপিডিসির আওতায় ঢাকার কাওরানবাজারে ভূ-গর্ভস্থ উপকেন্দ্র নির্মাণ প্রকল্প (অসমাপ্ত রেখে সমাপ্তকরণ লক্ষ্যে সংশোধন), ৩০. বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, ময়মনসিংহ জোন (২য় সংশোধন), ৩১. ডেসকো এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সরবরাহ ও স্থাপন (২য় সংশোধিত), ৩২. বাপবিবোর বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (খুলনা বিভাগ) (১ম সংশোধন) প্রকল্প, ৩৩. জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড) উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প।

সভায় অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম; সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর