শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তাড়াশে বজ্রপাতে ফসলের মাঠে প্রাণ গেল কৃষকের

নিজস্ব প্রতিবেদক: / ৫৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬


সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে আব্দুল হামিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত গফুর আলীর ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শফি বলেন, বিকেল সাড়ে ৩ টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন আব্দুল হামিদ।

এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো হাবিবুর রহমান জানান, বজ্রপাতে কৃষক মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি নিয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর