রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের ১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার,নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেফতার ৩ মুন্সিগঞ্জে লঞ্চে অসুস্থ শিশুকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা উল্লাপাড়ায় ফুটওভার ব্রীজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত এক ট্রেনযাত্রী নিহত তাড়াশে বজ্রপাতে ফসলের মাঠে প্রাণ গেল কৃষকের মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩৮ জন গ্রেফতার একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকা ব্যয়ে ১৪ প্রকল্প অনুমোদন পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নোয়াখালী সদরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে জুয়া খেলার আসর থেকে তিন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৬২ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।

রবিবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিউদ্দিন। এর আগে, শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার
নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মহব্বতপুর এলাকার কালিতারা বাজারের একটি মাছ বিক্রয় ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের শল্যাঘটাইয়া গ্রামের নজির সর্দার বাড়ির মৃত নজির আহমদের ছেলে মো.দেলোয়ার হোসেন শিপন (৪০), নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মহব্বতপুর গ্রামের পানা মিয়া মুকিত বাড়ির মৃত আব্দুল হকের ছেলে মো.আতিকুর রহমান টিপু (৪০) ও কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব রাজুরগাঁও গ্রামের রহমানের বাড়ির মৃত মোজাফফর আহমদের ছেলে মো.জামাল উদ্দিন (৬০)।

পুলিশ জানায়, মহব্বতপুর এলাকায় প্রকাশ্যে জুয়া খেলছিল একটি সংঘবদ্ধ চক্র। এমন তথ্য ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৬২ হাজার ৮৫০ টাকাসহ তিন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিউদ্দিন আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা দেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর