রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতার সনদ বিতরণ ধান তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রায়গঞ্জের যুবকের ১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার,নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেফতার ৩ মুন্সিগঞ্জে লঞ্চে অসুস্থ শিশুকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা উল্লাপাড়ায় ফুটওভার ব্রীজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত এক ট্রেনযাত্রী নিহত তাড়াশে বজ্রপাতে ফসলের মাঠে প্রাণ গেল কৃষকের মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩৮ জন গ্রেফতার একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকা ব্যয়ে ১৪ প্রকল্প অনুমোদন পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতার সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: / ২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
oplus_2097152

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় উপজেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতার সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী। তিনি বলেন, কুরআনের শিক্ষায় শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইসলামিক ফাউন্ডেশন রায়গঞ্জের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শাহীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, উপজেলা প্রশাসন রায়গঞ্জ ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় ধর্মীয় ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর