সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ
নোয়াখালী সিটি করপোরেশন ও বিভাগ বাস্তবায়নে বিলম্ব কেন? শেরপুরে ঝড়ে লণ্ডভণ্ড ফসলের মাঠ: সোনালি স্বপ্ন এখন কৃষকের গলার ফাঁস ছিনতাইকারীরা চলন্ত সিএনজি থেকে ফেলে দিয়ে হত্যা করে কুমিল্লার কাস্টমস কর্মকর্তাকে: র‍্যাব নোয়াখালীতে মাইকে লাগিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক তাড়াশে পুকুর খননে মিলল প্রাচীন পোড়ামাটির মূর্তির অংশ প্রাক্তন প্রেমিকের থেকে নগ্ন ভিডিও নিয়ে বিক্রি, টার্গেট ছাত্রীরা মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার দেড় মিনিটের ঝড়ে উল্লাপাড়ায় গাছ ভেঙ্গে এক গৃহবধুর মৃত্যু: ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরব হাইওয়ে থানা মডেল থানায় রূপান্তরের উদ্যোগ উল্লাপাড়ায় মাদককে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৩
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দেড় মিনিটের ঝড়ে উল্লাপাড়ায় গাছ ভেঙ্গে এক গৃহবধুর মৃত্যু: ব্যাপক ক্ষয়ক্ষতি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬



সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেড় মিনিটের ঝড়ে শয়ন ঘরের উপর গাছ ভেঙ্গে নিচে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে উপজেলার বালসাবাড়ী পুকুরপাড়া গ্রামে হাবিবুর রহমানের বাড়ীতে এ ঘটনা ঘটে। মৃত নাছিমা খাতুন (৪৫) হাবিবুর রহমান এর স্ত্রী। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে মাঠের ফসল, কাঁচা ঘর-বাড়ী ও গাছপালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক সারোয়ার হোসেন জানান, সোমবার ভোর রাতে উল্লাপাড়া থানাধীন দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী পুকুরপাড়া গ্রামে ঝড়ে গাছ ভেঙ্গে নিচে পড়ে নাছিমা খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, এছাড়াও উপজেলার কযড়া, বাঙ্গালা, সলঙ্গা, রামকৃষ্ণপুর, পূর্ণিমাগাঁতী ও বড়পাঙ্গাসী ইউনিয়নের বিভিন্ন গ্রামে দেড় মিনিটের ঝড়ে কাঁচা ঘর-বাড়ী, গাছপালা ও প্রায় ৩ শতাধিক বিঘা জমির ফসলের আংশিক ক্ষতি সাধিত হয়েছে।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, বেশকিছু মাঠে ধান গাছ পড়ে গিয়ে ফসলের আংশিক ক্ষতি সাধিত হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোক্তারুজ্জামান বলেন, সোমবার ভোর রাতে ঝড়ে গাছ ভেঙ্গে নিচে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে তার পরিবার সৎকারের ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর