বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালীতে মাইকে লাগিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

নিজস্ব প্রতিবেদক: / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬


নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একটি সিএনজি অটোরিকশায় দুটি মাইক (লাউডস্পিকার) লাগিয়ে শেখ হাসিনার পক্ষে এবং জয় বাংলা স্লোগান দেন অজ্ঞাত এক যুবক। এসময় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে মারধর করে পুলিশে দেওয়ার চেষ্টা করলে পুলিশ দেখে দৌঁড়ে পালিয়ে যায় ওই যুবক। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুট মাইক জব্দ করে।

সোমবার সকালে জেলা শহর মাইজদীতে আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি সিএনজি অটোরিকশা নিয়ে মাইজদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসেন এক যুবক। অটোরিকশার ওপরে দুটি মাইক লাগানো ছিল। কিছুক্ষণ পর ওই যুবক মাইক্রোফোন হাতে নিয়ে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। শেখ হাসিনার আগমন শুভেচ্ছার স্বাগতম। জয় বাংলা আসবে প্রধানমন্ত্রী আসবে। জয় বাংলা থাকবে আজীবন থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এসময় চার দিক থেকে কয়েকজন ব্যক্তি ওই যুবকে মারধর করে পুলিশে দেওয়ার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ দেখেই ওই যুবক দৌঁড়ে পালিয়ে যায়। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই যুবক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি মাইক ও একটি মাইকের অ্যামপ্লিফায়ার জব্দ করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর