শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ
ইঞ্জিনিয়ার আব্দুল মমিনকে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে গ্রামবাসীর নিরঙ্কুশ সমর্থন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সলঙ্গায় প্রাথমিকবৃত্তি-এসএসসি-দাখিলে জিপিএ ৫ পাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা হাসপাতাল পরিদর্শন করলেন বিদ্যুতমন্ত্রী সিংড়ায় তানিয়া ফার্মেসিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১২ লাখ টাকার মালামাল সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ সিরাজগঞ্জে শহীদ মডেল স্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ের নেপথ্যে পেশাদার অপরাধী চক্র, গ্রেফতার ৫, মাস্টারমাইন্ডের খোঁজে ডিবি উল্লাপাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত ২৯০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা ৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিশ্বমঞ্চে কিঞ্জলের কৃতিত্ব,লজিক অলিম্পিয়াডে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬



গ্লোবাল রাউন্ডে দ্বিতীয় কিঞ্জল নাগ দিব্য
আন্তর্জাতিক International Logic Olympiad 2026-এর গ্লোবাল রাউন্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের শিক্ষার্থী কিঞ্জল নাগ দিব্য। সে St. Joseph International School-এর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

অলিম্পিয়াডে এবার বিশ্বের ৪২টি দেশের শিক্ষার্থীরা প্রাইমারি, জুনিয়র ও সিনিয়র—এই তিন বিভাগে অংশ নেয়। প্রথমে ন্যাশনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ওই ধাপ পেরিয়ে ১২টি দেশের শিক্ষার্থীরা গ্লোবাল রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পায়।

গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত গ্লোবাল রাউন্ডে মোট ৪৭ জন প্রতিযোগী ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে। তাদের মধ্যেই একমাত্র বাংলাদেশি হিসেবে কিঞ্জল নাগ দিব্য অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে।

আয়োজকেরা জানিয়েছেন, প্রতিযোগিতায় কেবল শীর্ষ তিনজনের নাম প্রকাশ করা হয়েছে। নিয়ম অনুযায়ী এর বাইরে ফল প্রকাশ করা সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেন।

তারা আরও জানিয়েছেন, আইএলও-২০২৬-এর প্রশ্নপত্র শিগগিরই তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এবারের ফাইনাল রাউন্ডের প্রশ্ন ছিল বেশ চ্যালেঞ্জিং—এমনটাই দাবি আয়োজকদের।
প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থী ও ৪৭ জন ফাইনালিস্টকে অভিনন্দন জানিয়েছেন আয়োজকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর