শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ
ইঞ্জিনিয়ার আব্দুল মমিনকে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে গ্রামবাসীর নিরঙ্কুশ সমর্থন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সলঙ্গায় প্রাথমিকবৃত্তি-এসএসসি-দাখিলে জিপিএ ৫ পাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা হাসপাতাল পরিদর্শন করলেন বিদ্যুতমন্ত্রী সিংড়ায় তানিয়া ফার্মেসিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১২ লাখ টাকার মালামাল সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ সিরাজগঞ্জে শহীদ মডেল স্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ের নেপথ্যে পেশাদার অপরাধী চক্র, গ্রেফতার ৫, মাস্টারমাইন্ডের খোঁজে ডিবি উল্লাপাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত ২৯০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা ৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে ১২শ লিটার ডিজেল জব্দ, ১০ টাকা জরিমানা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬





সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১২০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। আদালত এ সময় অবৈধ তেল মালিক শাহ জামালকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সোমবার রাত ১১টার দিকে উল্লাপাড়া পৌরসভার শ্যামলী পাড়া বাসস্ট্যান্ডের অদূরে পাবনা- বগুড়া মহাসড়কে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। আদালতের বিচারক ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম।

আদালত এ সময় জরিমানার ১০ হাজার টাকা সহ জব্দকৃত ১২০০ লিটার তেল পাশ্ববর্তী উল্লাপাড়া ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত দামে বিক্রি করে বিক্রয়লব্ধ টাকা সরকারী কোষাগারে জমা দেন।

আদালতের বিচারক রায়হানুল ইসলাম গণমাধ্যম কর্মীদের এ বিষয়ে বলেন, কোন ব্যক্তি তেল নিয়ে কারসাজি, অবৈধভাবে তেল বিক্রি ও সংকটের সৃষ্টি করলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় গণমাধ্যমকর্মী, উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী সহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর