মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির পেপারবুক প্রস্তুত কাবা শরীফে মোড়ানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা ১৬ ম্যাচের ৮টিই ড্র! ২০২৬ বিশ্বকাপে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস আমদানি নীতি আদেশ পরিমার্জনে মন্ত্রিসভা কমিটি গঠন নেইমারের মাঠে ফেরা নিয়ে বাড়ল অনিশ্চয়তা, পরিবারে আসছে নতুন অতিথি দেশে ফিরলেন ৫৭ হাজার ৪২২ হাজি, ৫২ জনের মৃত্যু ৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে চারটি ড্র, গড়ল বিরল ইতিহাস
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি, দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি : / ৬০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

রাজশাহী নগরীতে আদালতের এক পেশকারকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের মামলায় দীর্ঘ প্রায় দুই বছর পলাতক থাকার পর ওয়ারেন্টভুক্ত আসামি রাফিজ বিন সরকার ওরফে আরবিএস পাভেলকে গ্রেফতার করেছে পুলিশ।
নগরীর রাজপাড়া থানায় দায়ের হওয়া মামলার এজাহারে দুইজনের নাম উল্লেখ করে মামলা করেন ভুক্তভোগী পেশকার হাবিবুর রহমান। মামলাটি ২০২৪ সালের ২৯ অক্টোবর রাতে নথিভুক্ত করা হয়।

মামলার অপর আসামিরা হলেন, লক্ষ্মীপুর এলাকার পাভেল (৩০) ও রাজপাড়া এলাকার মোঃ লালু (৩৫)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছিল। পরে তদন্ত শেষে চার্জশিটে অজ্ঞাত আসামিদের নাম বাদ দিয়ে দুইজনকে অভিযুক্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, বাদী মোঃ হাবিবুর রহমান মহানগর যুগ্ম দায়রা জজ-২য় আদালতে পেশকার হিসেবে কর্মরত। ২০২৪ সালের ১০ আগস্ট অজ্ঞাত একটি নম্বর থেকে তাকে বার্তা পাঠিয়ে জানানো হয়, তার নামে দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন ভিডিও ও অভিযোগ রয়েছে।

পরবর্তীতে ১৭ আগস্ট রাতে রাজশাহী মেডিকেল কলেজ গেটের সামনে তাকে ডেকে নিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। প্রাণনাশের ভয়ে তিনি সেদিন নগদ ২৫ হাজার টাকা দেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
এরপর ৫ সেপ্টেম্বর আদালত চত্বরে আবারও টাকা দাবি করা হলে তিনি আরও ৩ হাজার টাকা দেন। সর্বশেষ ২৯ অক্টোবর দুপুর ২টার দিকে আদালত কক্ষের ভেতরে পুনরায় টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে অপহরণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে পুলিশ দণ্ডবিধির ৩৮৫, ৩৮৬ ও ৫০৬ ধারায় মামলা (নং-২৪) রুজু করে।
এ ব্যপারে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, অভিযোগের পরপরই মামলা নেওয়া হয়েছিল। দীর্ঘদিন আসামি পলাতক ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। বুধবার তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর