শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ
বিএনপি সকল সময়ে শিক্ষিত জ্ঞানী গুনীদের সম্মানিত করেছে – হুইপ দুলু কাজিপুরে মেঘাই উচ্চ  বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদকে সংবর্ধনা সিরাজগঞ্জে বর্ষার আগমনে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা শীঘ্রই “তিস্তা মেগা প্রকল্প” বাস্তবায়ন করা হবে : পানি সম্পদ মন্ত্রী অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ হানাইল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল রেজাউল কাদিরের কু-কর্মের আমলনামা ফাঁস পল্লী বিদ্যুৎ বিভাগের অবহেলায় শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু হৃদরোগ হাসপাতালে মোবাইল চুরির চেষ্টা,আনসারের হাতে আটক যুবক সিরাজগঞ্জ-বগুড়া রেলপথে রায়পুর জংশনের দাবিতে মানববন্ধন পেট্রোল-ডিজেলের বড় মূল্য হ্রাস পাকিস্তানে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কুমিল্লা সীমান্তে ১০ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ

কুমিল্লা প্রতিনিধি : / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০-বিজিবি)। বুধবার (২৯ এপ্রিল) ভোরে বিজিবির একটি বিশেষ টহল দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে আদর্শ সদর উপজেলার বৌয়ারাবাজার বিওপির একটি টহল দল উত্তর সূর্যনগর এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ২০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ ৬০ হাজার টাকা।

১০-বিজিবি কর্তৃপক্ষ জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ দমন, চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমে তারা সবসময় দৃঢ় অবস্থানে রয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার রোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর