মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ
দেশে সক্রিয় ২৬৮ অনলাইন জুয়ার সাইট, বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি আশুরা উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা, তাজিয়া মিছিলে দা-ছুরি-তরবারি বহনে নিষেধাজ্ঞা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির পেপারবুক প্রস্তুত কাবা শরীফে মোড়ানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা ১৬ ম্যাচের ৮টিই ড্র! ২০২৬ বিশ্বকাপে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস আমদানি নীতি আদেশ পরিমার্জনে মন্ত্রিসভা কমিটি গঠন নেইমারের মাঠে ফেরা নিয়ে বাড়ল অনিশ্চয়তা, পরিবারে আসছে নতুন অতিথি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

 কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের  পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সিরাজগঞ্জের কাজিপুর  উপজেলা স্বাস্থ্যবিভাগ  সাতদিনব্যাপী   জাতীয় পুষ্টি সপ্তাহ/২৬  কর্মসূচির মাধ্যমে শেষ হয়েছে।
দুপুরে কাজিপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা, এতিমখানায় পুষ্টি কর খাবার বিতরণ,  পুষ্টি বিষয়ক চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী    অনুষ্ঠিত হয়েছে।
  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পুষ্টি কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কমিটির  সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ মোঃ রাসেল । প্রধান অতিথির  বক্তব্যে তিনি   বলেন, “ একটি  জাতি গঠনের জন্য পুষ্টির কোন বিকল্প নাই। এজন্য আমরা খাদ্য গ্রহনের সময় খাদ্যের পুষ্টিমান এর দিকেও লক্ষ্য রাখবো। নিজেও এবিষয়টি জানবো এবং অন্যদেরকেও জানানোর চেষ্টা করবো।”স্যানিটারি   ইন্সপেক্টর শহিদুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, কৃষি অফিসার শরিফুল ইসলাম, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার।  উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডাক্তার   মিনহাজুস সালেকীন ,স্বাস্থ্য সহকারী পরিদর্শক ইনচার্জ শরিফুল ইসলাম মজনু, স্বাস্থ্য পরিদর্শক  আলহাজ্ব মোঃ আবু তালেব,বীর মুক্তিযোদ্ধাগন,বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন  নার্স, স্বাস্থ্য সহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের  শিক্ষকমন্ডলী স্বাস্থ্যকর্মীগন।
 উক্ত সভায়  জাতীয় পুষ্টি সপ্তাহউপলক্ষে  সাত দিনব্যাপী নানা কর্মসূচির পালন করার কথা আলোচনা করা  হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর