মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ
ইতালি নেওয়ার কথা বলে মিশরে আটকে নির্যাতন-দেহব্যাবসা করাতো চক্রটি রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সড়ক নিরাপত্তা আইন চায় তারা গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৩ জেলেকে জীবিত উদ্ধার জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় হামিদুলের যাবজ্জীবন নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ যাত্রীকে ১২ মিনিটে প্রথম লাগেজ দিতে হবে, সর্বশেষ ৪০ মিনিটে জাতিসংঘের আপত্তি উপেক্ষা করে রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া উলিপুরে কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে বিএনপির ইউপি ফরম বিক্রি, কারণ দর্শানোর নোটিশ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩৮ লাখ টাকার জিরা জব্দ, ট্রাকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬



ঢাকার কেরানীগঞ্জে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় একটি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) সকাল ৮টার দিকে কেরানীগঞ্জ থানাধীন বাবুবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


ঐদিন বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা সন্দেহজনক একটি ট্রাকে তল্লাশি চালায়।

তল্লাশিকালে ট্রাকের বালুর বস্তার ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় প্রায় ৩ হাজার ৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ২৫ হাজার টাকা।

অভিযান চলাকালে চোরাচালানে ব্যবহৃত ট্রাকসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সংস্থাটি জানায়,চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর