রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পুরান ঢাকার মানুষদের শিকড় গল্প ‘মহল্লা’

অনলাইন ডেস্ক: / ১৬৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
-‘মহল্লা' নাটকের দৃশ্য।

পুরান ঢাকার মানুষদের শিকড়, সংস্কৃতি আর টিকে থাকার লড়াইয়ের গল্পে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘মহল্লা’। নাটকটি নির্মাণ করছেন ফরিদুল হাসান। বিদ্যুৎ রায়ের রচনায় ধারাবাহিকটির প্রচার শুরু হয়েছে শনিবার থেকে।

বিজ্ঞপ্তিতে বৈশাখী টেলিভিশন জানিয়েছে, সপ্তাহের তিনদিন শনি থেকে সোমবার পর্যন্ত রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি। নাটকের চিত্রনাট্য নিয়ে পরিচালক ফরিদুর হাসান জানিয়েছেন, পুরান ঢাকার বাহ্যিক চেহারা সময়ের সঙ্গে বদলেছে, তবু ভেতরের ঐতিহ্য অটুট। স্থানীয় বাসিন্দারা থাকলেও বিভিন্ন কর্মসূত্রে বহিরাগতদের উপস্থিতি মহল্লার জীবনে সমৃদ্ধি এনেছে, ঠিক একই সঙ্গে টানাপোড়েনও সৃষ্টি করেছে। এসব গল্প উঠে আসবে ‘মহল্লা’ ধারাবাহিকে।

ফরিদুল হাসান বলেন, এটি একটি মহল্লার ভালো ও মন্দের গল্প। ব্যস্ত রাজধানীতে আমাদের দৈনন্দিন জীবনে মহল্লায় সমসাময়িক যেসব ঘটনা ঘটে, তা হাস্যরসের মাধ্যমে পর্দায় তুলে ধরা হয়েছে।

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন যাহের আলভী, ইফফাত আরা তিথি, আবদুল্লাহ রানা, রকি খান, মাসুদ মহিউদ্দিন, রেশমি আহমেদ, সহীদ উন নবী, তন্ময় সোহেল, সিয়াম মৃধা, সিয়াম নাসির, আশরাফুল আলম সোহাগ, তানভীর রাহী, ইফতি, সাবা সুস্মিতা, অনন্যা ইসলাম, ইমরান হোসেন আজানসহ অনেকে।

পরিচালক জানিয়েছেন, গল্পের প্রয়োজনে ধারাবাহিকে ‘তানপুরা’ শিরোনামের একটি আইটেম গান রয়েছে। গানটি গেয়েছেন মুহিন খান, পাশাপাশি গানটির সুর ও সংগীতায়োজন করেছেন গায়ক নিজেই। গানের কথা লিখেছেন বিদ্যুৎ রায়। মাইকেল বাবুর কোরিওগ্রাফিতে আইটেম গানটিতে পারফর্ম করেছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর