মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ
বিজ্ঞান মেলায় বিভাগীয় পর্যায়ে কাজিপুরের আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের সাফল্য সিংড়ায় দিনদুপুরে ব্যবসায়ীর বাড়ির জানালা ভেঙে টাকা ও স্বর্ণ লুট বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিংড়ায় চিকিৎসকের ওপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন সিংড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার বর্ণাঢ্য আয়োজন সিরাজগঞ্জে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সিরাজগঞ্জে সলঙ্গায় ৫০০ গ্রাম হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী র‍্যাবের হাতে গ্রেফতার ঈদুল আযহা উপলক্ষে ১ নং ধামাইনগর ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফ’র চাল বিতরণ শিক্ষা-দক্ষতায় নতুন দিগন্তের খোঁজে বগুড়ায় ‘আঞ্চলিক আলাপন’ গোপনে নিয়োগ, অবসরের দিনে প্রকাশ; অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ বিদায়ী অধ্যক্ষের বিরুদ্ধে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মারা গেছেন কিংবদন্তি চিত্রনায়ক জাভেদ

অনলাইন ডেস্ক / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য, বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এবং বিশিষ্ট নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ মারা গেছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।

তিনি বলেন, হঠাৎ করে ইলিয়াস জাভেদ ভাইয়ের অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হলো না। সবাই তার জন্য দোয়া করবেন।

জানা গেছে, বেশ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থার কারণে ঘরবন্দি ছিলেন ইলিয়াস জাভেদ। এই অভিনেতা দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার আগে ব্রেইন স্ট্রোক করেছিলেন। গত বছরের এপ্রিলে গুরুতর অসুস্থ হয়ে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। পরবর্তীতে একটু সুস্থ হলে বাসায় ফিরেন।

২০২০ সালের ৪ এপ্রিল মূত্রনালির জটিলতায় আক্রান্ত হলে জাভেদের অস্ত্রোপচার হয়। তারপর থেকে এই ভালো, এই খারাপ যাচ্ছিল তার। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন অসংখ্য জনপ্রিয় সিনেমার এই অভিনেতা।

ষাটের দশকে নৃত্যপরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন জাভেদ। সত্তর ও আশির দশকে পোশাকি সিনেমাতে নায়ক হিসেবে তিনি ছিলেন নির্মাতাদের চাহিদার শীর্ষে।

তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-মালকা বানু, অনেক দিন আগে, শাহাজাদা, রাজকুমারী চন্দ্রবান, সুলতানা ডাকু, আজো ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নিশান, বিজয়িনী সোনাভান, রূপের রাণী, চোরের রাজা, জালিম, চন্দন দ্বীপের রাজকন্যা, বাহারাম বাদশা ইত্যাদি।

জাভেদের সর্বশেষ অভিনীত সিনেমা ‘মা বাবা সন্তান’। এরপর আর কখনো ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি তার। কাজের আগ্রহ থাকলেও শারীরিক অসুস্থার কারণে তা আর সম্ভব হয়নি। রুপালি পর্দার তুমুল জনপ্রিয় নায়ক জাভেদ আজ বয়সের ভারে নুয়ে গেছেন। নানা রকম অসুখ-বিসুখ তাকে রাজ্য হারানো এক রাজায় পরিণত করেছে। দিনে দিনে অনেক রঙই মুছে গেছে, ধূসর হয়ে গেছে রঙিন জীবনের নিশান!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর