রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬
-প্রতীকি ছবি।

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামে পানিতে ডুবে সাব্বির হোসেন মোরসালিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে চন্দ্রকোনা গ্রামের স্বপন সেখের ছেলেন। সন্ধ্যার পর ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটির মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেছে।

স্থানীয় বাসিন্দা মিলন সেখ জানান, শিশু সাব্বির সোমবার দুপুর ২টার দিকে বাড়ীর পাশে দইভাঙ্গা নদীতে পাশে খেলতে গিয়ে হারিয়ে যায়। অনেক খোজাখুজি করে তাকে পাওয়া যায় না। পরে নদীর ধারে তার জুতা দেখে স্থানীয়রা পানিতে নেমে খোঁজাখুজি করে সন্ধ্যার পর শিশু সাব্বিরের মরদেহ উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে শিশুটির মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর