শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জে অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী ও সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক: / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬



সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পশ্চিম লক্ষীকোলা গ্রামের অসহায় ও অসুস্থ বৃদ্ধা রেজিয়া বেগমকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

স্থানীয়রা জানান, রেজিয়া বেগম দীর্ঘদিন ধরে বয়স ও অসুস্থতার কারণে একাকী কষ্টে জীবনযাপন করছেন। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না। আগে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালানোর পরও বয়স ও শারীরিক সমস্যার কারণে আর তা সম্ভব হচ্ছে না।

বিষয়টি জানতে পেরে গণমাধ্যম কর্মী হৃদয় আহমেদ লিমন মানবিক সহায়তার উদ্যোগ নেন। তার অর্থায়নে খাদ্যসামগ্রী সংগ্রহ করা হয় এবং স্থানীয় স্বেচ্ছাসেবী কাজল দাস তা শনিবার (৭ মার্চ) বিকালে রেজিয়া বেগমের হাতে পৌঁছে দেন।

খাদ্য সহায়তার মধ্যে ছিল—এক বস্তা চিকন চাল, ৩০টি ডিম, এক লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি লবণ এবং পাঁচ কেজি আলু।

স্বেচ্ছাসেবী কাজল দাস বলেন, “বৃদ্ধা রেজিয়া বেগমের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সামান্য চেষ্টা হলেও তার জীবনকে সাময়িকভাবে সহজ করতে পেরেছি।”

গণমাধ্যম কর্মী হৃদয় আহমেদ লিমন বলেন, “সমাজের অসহায় মানুষের জন্য এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। আশা করি, আরও মানুষ এগিয়ে এসে তাদের পাশে দাঁড়াবে।”

স্থানীয়রা বলেন, এই সহায়তা কিছুদিনের জন্য হলেও রেজিয়া বেগমের খাদ্য সংকট লাঘব করবে। পাশাপাশি তারা সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদেরও অনুরোধ জানিয়েছেন, যেন তারা নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর