কাজিপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে সর্বাত্বক চেষ্টা করা হবে ; সাংসদ সেলিম রেজা
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
/ ১৩
বার দেখা হয়েছে
আপডেট :
সোমবার, ৯ মার্চ, ২০২৬
শেয়ার করুন
কাজিপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে করণীয় বিষয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ই মার্চ সকালে কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ কমিটির মূখ্য উপদেষ্টা সেলিম রেজা । সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন কমিটির সদস্য সহকারি কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, থানা অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, পৌর সভার সাবেক মেয়র আব্দুস সালাম, সিরাজগঞ্জ বার সমিতির সহসভাপতি এডভোকেট রবিউল হাসান, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মহসিন রেজা, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী ও মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ মোতাহার হোসেন প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
এ সময় প্রধান অতিথি বলেন,আগামী ঈদুল ফিতরের ঈদসুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে নির্দেশনা প্রদান করেন।কাজিপুরের বিভিন্ন সমস্যা বিশেষ করে মাদক,সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, নারীর প্রতি সহিংসতা, বাল্য বিয়ে, চুরি- ডাকাতি বন্ধে উদ্যোগ নেওয়া, ঈদকে ঘিরে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, যান বাহনে অতিরিক্ত ভাড়া বন্ধে উদ্যোগ নেওয়া, রাতে পুলিশ টিমের টহল জোরদার করা, জ্বালানি তেল কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ বন্ধ ও নিত্য পণ্যের দাম নিযন্ত্রণে পদক্ষেপ গ্রহণ, বালুবাহী পরিবহন চলাচলে নিয়মের আওতায় আনা, বাল্যবিবাহ প্রতিরোধে ব্যবস্থা জোরদার করা বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও ঈদ উপলক্ষে কোনো ধরনের সহিংসতা,আইন লঙ্ঘন বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকা।
এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করাসহ ।কর্মকর্তাদের জনসেবা কে আরও জনবান্ধব করার বিষয়ে আলোকপাতকরেন । পরে অতিথিবৃন্দ ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও ১০ জন প্রতিবন্ধী ও বয়স্কদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।