সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী ও সাংবাদিক সিরাজগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল জ্বালানি তেলের ‘কৃত্রিম সংকট’ বন্ধ অধিকাংশ পাম্প সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু কাজিপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে সর্বাত্বক চেষ্টা করা হবে  ; সাংসদ সেলিম রেজা  রাজশাহীতে ডিবির অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩, পলাতক-১ রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ কাজিপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে সর্বাত্বক চেষ্টা করা হবে  ; সাংসদ সেলিম রেজা  কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

রাজশাহী প্রতিনিধি : / ২০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘালালপুর সড়কের বাঘা উপজেলার চণ্ডীপুর এলাকায় হযরত আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে বাঘা থানায় নেওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, লালপুর উপজেলার নওপাড়া গ্রামের সিএনজিচালক আব্দুর রহমান শরিফুল (৪৫), সিএনজির যাত্রী একই উপজেলার বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) এবং শাহপাড়া আনদী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।
আহত হয়েছেন শাহপাড়া আনদী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার নওপাড়া থেকে একটি সিএনজি অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিল। এ সময় বাঘা উপজেলার চণ্ডীপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, লালপুর থেকে একটি সিএনজি পাঁচজন যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিল। পথে ভটভটির সঙ্গে সংঘর্ষে সিএনজিচালকসহ তিনজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ভটভটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর