মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
দৌড়ে রাস্তা পার হতে গিয়ে জিয়ানগরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে  মিষ্টির দোকান কে ২০ হাজার টাকা জরিমানা  শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘জায়ান্ট কিলার’ শুভেন্দুই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

দীর্ঘ টানাপোড়েন আর রাজনৈতিক মহাযুদ্ধের অবসান ঘটিয়ে অবশেষে বাংলার মসনদে বসতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা শিষ্য এবং অধুনা গেরুয়া শিবিরের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারীর হাতেই রাজ্যের শাসনভার উঠতে চলা এখন কেবল সময়ের অপেক্ষা।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে রাজ্যে প্রথমবার সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। তবে চমক এখানেই শেষ নয়; নবান্নে শুভেন্দুর সঙ্গেই দেখা যেতে পারে দুই উপ-মুখ্যমন্ত্রীকে, যা গত দুই দশকে বাংলার রাজনীতিতে নজিরবিহীন। বাম জমানায় বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন রাজ্যের শেষ উপ-মুখ্যমন্ত্রী। তারপর থেকে এই পদটি একপ্রকার বিলুপ্তই হয়ে গিয়েছিল।

সূত্রের খবর, সামাজিক ও আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দুই ডেপুটি সিএম-এর ফর্মুলা বেছে নিয়েছে। এর মধ্যে একটি পদ কোনো নারী নেত্রীর জন্য সংরক্ষিত রাখা হতে পারে। সেই দৌড়ে আসানসোল দক্ষিণ থেকে জয়ী অগ্নিমিত্রা পলের নাম সবথেকে বেশি শোনা যাচ্ছে। অন্যদিকে, উত্তরবঙ্গ থেকে শঙ্কর ঘোষের নাম উপ-মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত হতে পারে বলে জল্পনা তুঙ্গে।

ইতোমধ্যেই কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এই দুই নেতার পৃথক বৈঠক সেই সম্ভাবনাকে আরও জোরালো করেছে। আজ সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করবেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

আগামীকাল ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেবে নতুন মন্ত্রিসভা, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ এনডিএ শিবিরের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর