মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি, মুখ খুললেন অভিনেত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে সেবা প্রদানের সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলোকে একটি সার্ভিস ডেলিভারি ম্যাট্রিক্সের মধ্যে আনতে হবে – জনপ্রশাসন উপদেষ্টা গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

অনলাইন ডেস্ক: / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

বিশ্বের বিভিন্ন শহরের মতো দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। তবে রাজধানী ঢাকার বায়ুর মান আজ কিছুটা ভালো রয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ৩৬তম।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ঢাকার স্কোর ছিল ৬৭। এ অবস্থায় ঢাকার বাতাস ‘মধ্যম’ মানের হিসেবে বিবেচিত হচ্ছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান একিউআই প্রকাশিত তালিকায় দেখা যায়, ১৮৮ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে লাহোর। দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির স্কোর ১৭৩।

তালিকায় এরপর রয়েছে জাকার্তা, বেইজিং এবং কাঠমাণ্ডু। অন্যদিকে, সবচেয়ে নির্মল বায়ুর শহর হিসেবে উঠে এসেছে বুদাপেস্ট। শহরটির স্কোর ছিল মাত্র ৬।

একিউআই সূচক অনুযায়ী, বায়ুর মান ০ থেকে ৫০-এর মধ্যে হলে ভালো, ৫১ থেকে ১০০ হলে মধ্যম, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক এবং ১৫১-এর বেশি হলে তা অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন দূষিত বাতাসে অবস্থান শ্বাসকষ্ট, হৃদরোগসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ায়। একিউআইয়ের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর বায়ুদূষণের কারণে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর