রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শিরোপার অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর

অনলাইন ডেস্ক: / ৮০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

সৌদি প্রো লিগের শিরোপা জয়ের দারুণ সুযোগ হাতছাড়া করল আল নাসর। নগর প্রতিদ্বন্দ্বী আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করায় আরো দীর্ঘ হলো ক্রিস্তিয়ানো রোনালদোর শিরোপা অপেক্ষা।

এই ম্যাচে জয় পেলেই সৌদি প্রো লিগের শিরোপা নিশ্চিত হয়ে যেত আল নাসরের। তবে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে সেই স্বপ্ন আপাতত ঝুলে রইল।

রিয়াদের আল আউয়াল পার্কে ম্যাচের ৩৭ মিনিটে মোহামেদ সিমাকানর গোলে এগিয়ে যায়র আল নাসর। ম্যাচের বেশির ভাগ সময় সেই লিড ধরে রাখলেও যোগ করা সময়ে সমতায় ফেরে হিলাল।

ম্যাচের ৯০+৮ মিনিটে লং থ্রো সামলাতে গিয়ে গোলরক্ষক বেন্টো নিজের ডিফেন্ডার ইনিগো মার্তিনেজর সঙ্গে ধাক্কা খান। এরপর বল তার হাত ফসকে জালে ঢুকে গেলে হতাশায় স্তব্ধ হয়ে যায় আল নাসর শিবির।

এই ড্রয়ের পর ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল নাসর, তবে তাদের হাতে বাকি আর মাত্র একটি ম্যাচ। অন্যদিকে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের হাতে এখনো দুই ম্যাচ রয়েছে।

ফলে শেষ মুহূর্তে জমে উঠেছে শিরোপা লড়াই। ম্যাচজুড়ে নজর ছিল রোনালদোর ওপর। ২০২২ সালে সৌদি আরবে যোগ দেওয়ার পর এখনো বড় কোনো শিরোপা জেতা হয়নি তার। এই ম্যাচেও একাধিক সুযোগ পেলেও গোল পাননি পর্তুগিজ মহাতারকা। শেষ বাঁশির পর হতাশ মুখে মাঠ ছাড়তে দেখা যায় তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর