বুধবার, ১৩ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ
পতেঙ্গায় অবৈধ ডিজেল মজুদ ও বিক্রির সময় ২ ট্যাঙ্কার জব্দ, আটক ৯ নাজিরপুরে নানা বাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু চারঘাটে সাংসদ আবু সাইদ চাদঁকে সবংর্ধনা ভোলায় কোস্ট গার্ডের অভিযানে কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ স্বর্ণ চুরি করে নিজেই জুয়েলারি দোকানের মালিক! শিক্ষক শাহ আলমের অনিয়মের তদন্ত কার্যক্রম নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ, স্থান পরিবর্তনের আবেদন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন খাজনা আর বাড়তি ওজনে জিম্মি কৃষক, রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের অভিযোগ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৮০ উল্লাপাড়ায় চলতি মৌসুমে ধান-চাল সংগ্রহের উদ্বোধন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নাজিরপুরে নানা বাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধিঃ / ৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬


পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ১ টার দিকে উপজেলার ৬ নং নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)। তারা পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মোঃ মিরাজ শেখের দুই ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত দুই ভাই মায়ের সঙ্গে দুই দিন আগে নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের ভরতকাঠী গ্রাম থেকে নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের আমতলা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। আজ সকাল থেকেই তারা তার মায়ের সাথেই খেলা করছিল। তার নানার বাড়িতে বড় ভাই আব্দুর রহমান ( ৬) টিউবলের পানি চেপে তার মাকে সাহায্য ও করেছিল।

জানা যায় পাশেই পুরাতন খাল ছিল কয়েকদিন আগে সেটি সরকারিভাবে খনন হয়েছিল। খালটি অনেক গভীর ছিল। সেইখানেই নাকি গতকালকে তার মায়ের সাথে গোসল করতে গিয়ে তারা শরাৎ খেয়েছিল। সেই লোভে তার মাকে ফাঁকি দিয়ে তারা দুই ভাই পাশেই থাকা সেই খালে দুপুর ১টার দিকে গিয়ে নিখোঁজ ছিল। বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি করেও পাননি। একপর্যায়ে বাড়ির সামনের সরকারি ভাবে কাটা খালেই তাঁদের লাশ ভেসে ওঠে।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ রাসেল সিকদার বলেন, ধারণা করা হচ্ছে, একজন অসাবধানতা বশত নতুন কাটা খালের পানিতে পড়ে গেলে আরেকজন তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে যায়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার স্নিগ্ধা মিত্র জানান, আমাদের হাসপাতালে পানিতে পড়া দুইজন শিশুকে যখন নিয়ে আসে তখন তারা মৃত অবস্থায় ছিল।


নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর