বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
বানেশ্বরে এজেআর কুরিয়ার সার্ভিসের উদ্যোগে আম ও লিচু বুকিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বমঞ্চে এথনোস্পোর্টস: বিলাল এরদোয়ানের সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বৈঠক মুসাব্বির হত্যা মামলায় সন্ত্রাসী জাহিদুলের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ লঞ্চে প্রসূতির জরুরি প্রসব, কোস্ট গার্ডের দ্রুত চিকিৎসা সহায়তা তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৬৫ মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ চট্রগ্রামে পুলিশের অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার সিংড়ায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, দুজনকে লাখ টাকা অর্থদন্ড বাস চালক থেকে কোটিপতি বনে যাওয়া যুবদল নেতা রানার যত অপকর্ম -আসছে ধারাবাহিক প্রতিবেদন জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশ

অনলাইন ডেস্ক: / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার বিভাগ ও সিটি কর্পোরেশনের উদ্যোগে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের কল্যাণই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য এবং জনগণের অর্থের এক টাকাও যেন অপচয় না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি আরো বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্প জনগণের স্বার্থে গ্রহণ করা হয় এবং জনগণের অর্থেই বাস্তবায়ন হয়। তাই প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রকল্প ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে হবে।

মন্ত্রী বলেন, উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে সরকারের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হয়, তেমনি কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি পুরো মন্ত্রণালয়ের সুনাম ক্ষুণ্ন করতে পারে।

তাই সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি জনসেবার মান বাড়াতে আধুনিক ও টেকসই পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রতিনিধি এবং উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

সভায় চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, ব্যয় ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর