সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি, মুখ খুললেন অভিনেত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে সেবা প্রদানের সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলোকে একটি সার্ভিস ডেলিভারি ম্যাট্রিক্সের মধ্যে আনতে হবে – জনপ্রশাসন উপদেষ্টা গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিশ্বমঞ্চে এথনোস্পোর্টস: বিলাল এরদোয়ানের সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬



বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঐতিহ্যবাহী ও স্থানীয় খেলাধুলা (এথনোস্পোর্টস) প্রসারে সহযোগিতা জোরদারের লক্ষ্যে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তুরস্কের ইস্তাম্বুলে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়ন (World Ethnosports Union)-এর সভাপতি Bilal Erdoğan-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বৈঠকে দুই দেশের গ্রামীণ ও ঐতিহ্যবাহী খেলাধুলা আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয়। আলোচনায় বিশেষভাবে উঠে আসে ‘কান্ট্রি গেমস’ বা স্থানীয় খেলাধুলাকে আধুনিক কাঠামোর মধ্যে এনে বৈশ্বিক পর্যায়ে পরিচিত করার উদ্যোগ।

প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশের সমৃদ্ধ গ্রামীণ ক্রীড়া ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, আধুনিক ক্রীড়ার পাশাপাশি শেকড়-নির্ভর খেলাধুলা সংরক্ষণ ও বিকাশে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এসব খেলাকে বৈশ্বিক মানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে বিলাল এরদোয়ান বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অগ্রগতির প্রশংসা করেন এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে ঐতিহ্যবাহী খেলাধুলা পুনরুজ্জীবিত করতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে প্রতিমন্ত্রী বিলাল এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি আমন্ত্রণ গ্রহণ করে শিগগিরই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রীড়া কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং তৃণমূল পর্যায়ের খেলাধুলার বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর