মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি, মুখ খুললেন অভিনেত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে সেবা প্রদানের সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলোকে একটি সার্ভিস ডেলিভারি ম্যাট্রিক্সের মধ্যে আনতে হবে – জনপ্রশাসন উপদেষ্টা গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, দুজনকে লাখ টাকা অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক: / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নাটোরের সিংড়ায় অবৈধভাবে পুকুর খননের অপরাধে দুজন ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম ও চৌগ্রাম পুকুরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস নিশাত আনজুম।

এ সময় ফসলি জমিতে ভেকু দিয়ে পুকুর খনন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ছোট চৌগ্রাম গ্রামের রনি নামে একজনকে ৫০ হাজার টাকা ও পুকুরপাড়া এলাকার রত্না পারভীন নামে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তাৎক্ষণিক তা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, অবৈধভাবে পুকুর খননের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং কৃষিজমি ও সড়কের ক্ষতি হচ্ছে। তাই সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর