সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
রোগীকে প্রলোভন দেখিয়ে ডায়াগনস্টিকে নেওয়ার চেষ্টা, আনসারের হাতে দালাল আটক শাহ আমানতে যাত্রীর অন্তর্বাসে মিললো দেড় কেজি সোনা প্রবাসে ছেলের রক্ত পানি করা টাকা আত্মসাৎ, উল্টো হয়রানির শিকার বৃদ্ধা মা: থানায় লিখিত অভিযোগ শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৮ মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আওয়ামী লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ বার্কোর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি চেলসির
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নাটোরে স্বামীকে কুপিয়ে হত্যা করায় স্ত্রী আটক

নাটোর প্রতিনিধি: / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬


নাটোরে পারিবারিক কলহের জেরে নিজ বাড়ীতে বৃদ্ধ স্বামী আব্দুল মান্নান সরকার মানু (৭০)কে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী রতেজান বেগম(৫৫)। এ ঘটনায় নিহতের স্ত্রী রতেজান বেগমকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছী গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত কৃষক আব্দুল মান্নান সরকার মানু একই এলাকার মৃত জিয়ারত আলীর ছেলে।

নিহতের প্রতিবেশি শরিফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে বৃদ্ধ আব্দুল মান্নান সরকার মানুর সংসারে পারিবারিক কলহ বিবাদ চলে আসছিলো। তাদের পরিবারে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। শনিবার সকালে স্ত্রীর সাথে ঝগড়া করে মাঠের জমিতে কাজে যায় মানু। দুপুরে জমি থেকে কাজ শেষে বাড়িতে ফিরলে আবারও স্ত্রীর সাথে ঝগড়া হয়। পরে ক্লান্ত শরীর নিয়ে স্বামী মানু নিজ ঘরের বিছানায় শুয়ে বিশ্রাম নেন। এসময় তার স্ত্রী রতেজান বেগম ক্ষিপ্ত হয়ে ধারালো হাসুয়া দিয়ে মানুর ঘাড়ে স্বজোরে কোপ দেয়।

রক্তাক্ত অবস্থায় মানুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী রতেজান বেগমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে রতেজান বেগমের দেয়া তথ্যমতে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো হাসুয়াটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর