রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ
তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: ভূমিমন্ত্রী মিনু কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন অনলাইন জুয়া:১১৬ জুয়ার সাইট বন্ধে বিটিআরসিতে সিআইডির তালিকা জমা অনলাইন জুয়া:দিনে ২ কোটি টাকা অবৈধ ইনকাম, হোন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার করতো চক্রটি তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৬৯ মিরপুরে বিদেশি পিস্তল ও আইসসহ গ্রেপ্তার ১ মিরপুরে বিদেশি পিস্তল ও আইসসহ গ্রেপ্তার ১ সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করলেন অতিরিক্ত আইজি সিরাজগঞ্জে টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন সলঙ্গায় বিশেষ অভিযানে ৮০০ লিটার চোলাই মদ জব্দ, গ্রেফতার ১
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অনলাইন জুয়া:১১৬ জুয়ার সাইট বন্ধে বিটিআরসিতে সিআইডির তালিকা জমা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

অনলাইন জুয়ার সাথে জড়িত ১১৬ টি ওয়েবসাইট শনাক্ত করে ডাউন করাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’তে তালিকা পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিআইডি।

রবিবার (১৬ মে) রাজধানীর মালিবাগ সিআইডি হেডকোয়ার্টার্সে আয়োজিত অনলাইন জুয়ার সাইট পরিচালনা করে বিদেশে কোটি টাকা পাচারকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার সংক্রান্ত এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানান সিআইডি পুলিশের অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদ।

মোসলেহ্ উদ্দিন আহমেদ বলেন, অপরাধ তদন্ত বিভাগ সিআইডি-এর সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট অনলাইন জুয়া প্রতিরোধে নিয়মিত সাইবার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি বলেন, চলতি মাসের (১ তারিখ হতে) আজ পর্যন্ত পরিচালিত সাইবার পেট্রোলিংয়ে সিআইডি কর্তৃক জুয়ার সাথে জড়িত ওয়েবসাইট শনাক্ত করে ডাউন করার জন্য বিটিআরসিতে ১১৬ টি ওয়েবসাইটের তথ্য দেওয়া হয়েছে।

এছাড়াও অবৈধ লেনদেনের সাথে সংশ্লিষ্ট বিএফআইইউতে প্রেরিত এমএফএস ৮৭৯ টি হিসাবের সংখ্যা ও অবৈধ লেনদেনের সাথে সংশ্লিষ্ট বিএফআইইউতে প্রেরিত ৪৩টি ব্যাংক হিসাব শনাক্তের কথা জানান তিনি।

অনলাইন জুয়া ও সংশ্লিষ্ট অবৈধ আর্থিক কার্যক্রম প্রতিরোধে সিআইডির এ ধরনের সাইবার মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচারিত হচ্ছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অজ্ঞাত অপর সদস্যদের শনাক্তকরণ ও অন্যান্য আইনানুগ প্রক্রিয়ার স্বার্থে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর