বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ
বিমান ও বোয়িংয়ের মধ্যে আরও ১১টি উড়োজাহাজ ক্রয়ের চুক্তি স্বাক্ষর রাজধানীতে সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান; সহায়তায় আনসার, আটক ৩ বগুড়ার শেরপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী যুবক নিহত মাদকাসক্তি থেকে টেকসই সুস্থতায় চাই সহায়ক পারিবারিক পরিবেশ নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুরে গ্রেফতার নিখোঁজের এক বছর পর কিশোরী উদ্ধার আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি ৪শ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান তিন সহযোগীসহ নারায়ণগঞ্জের ‘কুত্তা শ্রাবণ’ গ্রেফতার,বিদেশি পিস্তল ও রামদা উদ্ধার সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেফতার ৮২ লাখ টাকা দুর্নীতির মামলায় শিক্ষক হাসান ইমামের সাজা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী প্রতিনিধি : / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু বলেছেন, ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। এ লক্ষ্যেই নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ করা হচ্ছে।
রোববার (১৭ মে) বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা অন্বেষণ কার্যক্রমের রাজশাহী আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চল থেকে মেধাবী খেলোয়াড় বেরিয়ে আসবে। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ অংশ।
অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে যোগ্য খেলোয়াড় হিসেবে নিজেদের গড়ে তুলে দেশসেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান তিনি।
আঞ্চলিক পর্যায়ের এ প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলা থেকে আসা শিশু-কিশোর প্রতিযোগীরা নির্ধারিত পোশাকে সারিবদ্ধভাবে মাঠে অবস্থান নেয়। গ্যালারিতে ছিল অভিভাবক ও দর্শনার্থীদের ভিড়। জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও ক্রীড়া সাজসজ্জায় পুরো স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ড. আ. ন. ম. বজলুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সাঈদ চাঁদ, মোহাম্মদ শাহজাহান, মোঃ রেজাউল আলম সরকার, মোহাম্মদ হাবিবুর রহমান, ড. চিত্রলেখা নাজনীন, মোহাম্মদ ফয়েজুল কবির, কাজী শহিদুল ইসলাম, এরশাদ আলী ঈশা এবং মোহাম্মদ নাইমুল হাছান।

এছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহিনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর